ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

বেলুনে থেমে গেল মেট্রোরেল, ১৫ মিনিট পর চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পর বেলুন অপসারণ করলে আবারও স্বাভাবিক হয় চলাচল।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোরেল-এর কারওয়ান বাজার স্টেশন সংলগ্ন বৈদ্যুতিক লাইনে এই ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বেলা ১২টা ৫০ মিনিটের দিকে গ্যাস বেলুন উড়ে এসে মেট্রোরেলের হাইভোল্টেজ লাইনে আটকে পড়ে। এতে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বেলুনটি অপসারণ করে। দুপুর ১টা ৫ মিনিটে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর রাতুল বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তা নিশ্চিত করেই ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেলুনে থেমে গেল মেট্রোরেল, ১৫ মিনিট পর চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬