ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, আরেক ছেলে আহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় নিহতের আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৭৭)। অভিযুক্ত ছেলের নাম মশিক মিয়া। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেক ছেলে শহিদুর মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মশিক মিয়া হাতে থাকা বড় ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে আকল মিয়ার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

বাবাকে রক্ষা করতে গেলে বড় ছেলে শহিদুর মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। এতে তার নাভীর বাম পাশে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় শহিদুর মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত মশিক মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, আরেক ছেলে আহত

আপডেট সময় : ০৫:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬