ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, আহত ৫

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পদ্মা সেতু উত্তর থানার পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে গুরুতর আহত হন। দুর্ঘটনায় চালকসহ মোট পাঁচজন আহত হন।

আহতরা হলেন— চালক সাগর (৩৫), সুপারভাইজার সাজেদুল (২৭), হেলপার রাব্বি (২০), আরেক হেলপার রাব্বি (২১) এবং যাত্রী শিহাব (২০)।

এ বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক উদ্ধার যন্ত্রের মাধ্যমে আটকে পড়া চালককে উদ্ধার করে।

পরে আহত পাঁচজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, আহত ৫

আপডেট সময় : ১১:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬