ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

কোচিং বাণিজ্য বন্ধে পদক্ষেপের ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য নির্মূল করতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে সারা দেশের জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে বড় প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

শনিবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই তিনি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, দেশের বহু প্রাথমিক বিদ্যালয় ভবন বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। এসব বিদ্যালয় চিহ্নিত করে সংস্কার ও আধুনিকায়নের জন্য একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, যা খুব দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

প্রতিমন্ত্রী দাবি করেন, সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বদ্ধপরিকর এবং বৃত্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোচিং বাণিজ্য বন্ধে পদক্ষেপের ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১২:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬