ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে মণ্ডপের সহ-সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

গাজীপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করলে ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সুরাবাড়ী এলাকায় পূজামণ্ডপের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকাল থেকে মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। বেলা ১১টার দিকে ওই মণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে ভুক্তভোগী শিশুসহ আরও কয়েক শিশু খেলা করছিল। সেসময় ভজেন্দ্র সরকার ওই শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে মণ্ডপের সহ-সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫