ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

ঢাকার যাত্রাবাড়ীর মার্কেট থেকে স্বর্ণ চুরির ঘটনাটি এখনো পুরোপুরি শান্ত না হতেই এবার রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এই ঘটনার পর পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (০৯ অক্টোবর) রাতে মৌচাকের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৩টার দিকে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে সংঘটিত হয় দুর্ধর্ষ এই চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে দোকানটিতে আসে এবং শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়।

শম্পা জুয়েলার্সের মালিক জানান, তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের অলংকার সাজানো ছিল। পাশাপাশি ১০০ ভরির মতো বন্ধক রাখা স্বর্ণ ও প্রায় ৪০ হাজার টাকা নগদও ছিল, যা সবকিছুই চোরেরা লুট করে নিয়ে গেছে।

তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে ভোরে মার্কেটের দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন, দোকানের সবকিছু চুরি হয়ে গেছে।

এর আগে, গত রোববার (০৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (০৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি

আপডেট সময় : ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫