ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ফেব্রুয়ারীতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে : নুর

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারীতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত ভালো হবে বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নির্বাচন সংঘাত মুখর নাকি শান্তিপূর্ণ হবে? এটার সবকিছু আইনশৃঙ্খলা বাহিনী শুধু নয় বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করবে।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন ।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আমরা শহীদদের চেতনা নিয়ে ব্যবসা করি কিন্তু তাদের পরিবারের কেউ খোঁজ খবর নেই না। বিভিন্ন সময়ে বিভিন্ন শহীদ বা আহত পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য আমাদের কাছে আসে। উনাদের তো এভাবে সহযোগিতার জন্য দ্বারে দ্বারে ঘুরার কথা না।

এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। আহতদের সুচিকিৎসা না হওয়ার সকল দায় এই ইন্টেরিম সরকারের। আমরা চাই, আগামীর বাংলাদেশ গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে উঠবে। নির্বাচন কোন কারণে পিছিয়ে গেলে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্যই বিপর্যয়কর হবে।

তিনি আরও বলেন, আমরা প্রসিকিউটর টিমকে কৃতজ্ঞতা জানায়। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিক। এই কয়েকজন বিপথগামী জেনারেলের দায় সেনাবাহিনী নিবে না। জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে, এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামীলীগ ফিরে আসবে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে।

গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ। কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা পরবর্তীতে গনঅধিকার পরিষদ গঠন করি।

জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। ২৪ আমাদের সুযোগ দিয়েছে গণতান্ত্রিক, উন্নত, কল্যাণমূলক বাংলাদেশ গড়ার । কল্যাণমূলক বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের এক থাকতে হবে।

আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকতে পারে কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের এক থাকতে হবে। এক থাকতে না পারলে আবারও ফ্যাসিস্ট আওয়ামিলীগ ফিরে আসবে। পতিত ফ্যাসিস্ট হাসিনা আগামী ফেব্রুয়ারী মাসের নির্বাচন বানচালের চেষ্টা করছে।

নির্বাচন বানচালের মাধ্যমে আবারও ১/১১ র মইনুদ্দীন-ফখরুদ্দিনের সরকার তৈরির চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেব্রুয়ারীতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে : নুর

আপডেট সময় : ০৫:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫