ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

জামালপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬০), সরিষাবাড়ী উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া (১৮), সরিষাবাড়ি উচ্চগ্রাম এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার পলি (২২)। নিহত রাশেদ মিয়া ময়মনসিংহ পলিটেকনিক এবং আরিফা আক্তার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী।

এ ঘটনায় আরশ (৫), জাহাঙ্গীর (৩৪), সাদিকা (২৮), ফারজানাসহ (২৫) নামে আরও চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চান মিয়া ও আরিফা আক্তার পলি মারা যান। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাককে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যান। পরে সেখান থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত রাশেদ মিয়ার বোন হুসনা আক্তার বলেন, সকালে নানা বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল রাশেদ। দুপুর ১টার দিকে শুনি, ভাই আমার রাস্তায় এক্সিডেন্টে মারা গেছে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান ও ইজিবাইকটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০৪:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫