সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি, ভিডিও পোস্ট করায় তরুণী গ্রেফতার
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তিমূলক ভিডিও পোস্টের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।
গ্রেফতার তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ওই তরুণী জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে কটূক্তি করেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে আটক করে।
এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।




















