ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক দুই

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপি সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজি: আর্টিলারির নেতৃত্বে এ যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিককে (২৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল মধ্যরাতে বাসন থানাধীন নাওজোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী।

এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

বাসন থানার ওসি মো. শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক দুই

আপডেট সময় : ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫