ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

কলিতে সন্তুষ্ট নয়, ফুলই চান এনসিপি নেতারা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে শাপলা কলি থাকা প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শাপলা কলি কিন্তু প্রতীকের তালিকায় ছিল না। এখন কিভাবে সেটি আসলো? আর ‘শাপলার কলি’ যদি থাকতে পারে শাপলা কেন রাখা হয়নি? আমরা তার ব্যাখা জানতে চাই। এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া।

এদিকে এনসিপি শাপলাই চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। তিনি বলেন, এনসিপি শাপলাই চায়। আমরা যখন শাপলা চেয়েছি, তখন নির্বাচন কমিশন বলেছে— তালিকায় নাই তাই, দেওয়া যাবে না। এখন তারা ‘শাপলা কলি’ কীভাবে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করেছে, তা স্পষ্ট করতে হবে।

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলিইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি
দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ই চেয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল দলটি। পরবর্তী সময়ে দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় এনসিপি। তবে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

গত রোববার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছিলেন, শাপলা প্রতীকের জন্য যদি এনসিপিকে রাজপথের কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলিতে সন্তুষ্ট নয়, ফুলই চান এনসিপি নেতারা

আপডেট সময় : ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫