সংবাদ শিরোনাম ::
জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৭:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, “আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিটি আসনে শক্তিশালী প্রার্থী দিয়ে নির্বাচনে যাচ্ছি।”




















