নোয়াখালী-১ আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার খোকন
- আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এম. এ. মাহবুব উদ্দিন খোকনের নাম ঘোষণা করেন।
জানা যায়, নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসন থেকে ২০০৮ সালে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন মাহবুব উদ্দিন খোকন। তিনি দুঃসময়ে ভূমিকা রাখায় দল এই সিদ্ধান্ত নেন। তবে তিনি নোয়াখালী ১ আসনে মনোনয়ন পাওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ, উল্লাস করতে দেখা যায়।
ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী ১ আসনে দল তাকে মনোনয়ন দিয়েছেন।তিনি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।




















