সংবাদ শিরোনাম ::
ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন নয়ন
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৮:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
আলোচনার সকল অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ঘোষনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে ভোলা-৪ আসনে নতুন মুখ নুরুল ইসলাম নয়নকে মনোনীত প্রার্থী করা হয়। নুরুল ইসলাম নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
মনোনয়ন ঘোষনার সাথে সাথেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন ভোলা-৪ আসন তথা চরফ্যাশন-মনপুরা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ ফিরে আসায় সারাদেশের ন্যায়ে আনন্দ উল্লাস করছে নুরুল ইসলাম নয়নের কর্মী-সমর্থকরা।




















