জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তবে আমাকে প্রথম গ্রেফতার করুন: কাদের সিদ্দিকী
- আপডেট সময় : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সরকার বাহাদুররা বলে গেলাম, জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেফতার করুন। আমি যেখানে দাঁড়াবো সেখানেই বলবো— আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই জীবন দিতে চাই।
তিনি আরও বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য— আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে সখীপুর উপজেলার ২ নং বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুর খান, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুসহ আরও অনেকে।
সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।




















