ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

উখিয়ায় ভয়াবহ খুন ও ডাকাতি মামলার মূলহোতা ‘শরিফ্যা ডাকাত’ গ্রেফতার: অস্ত্রসহ আটক সহযোগী বাবুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকেঃ

ক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ায় সংঘটিত চাঞ্চল্যকর খুন ও ডাকাতি মামলার মূলহোতা কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী আহমদ শরিফ ওরফে শরিফ্যা ডাকাত এবং তার অন্যতম সহযোগী রেজাউল করিম বাবুলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)

মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পূর্ব নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে র‍্যাবের একটি চৌকস দল তাদের গ্রেফতার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি তাজা গুলি এবং একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৩টায় র‍্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুন রাত আনুমানিক ১টার দিকে নিদানিয়ার পূর্ব নুরার ডেইল এলাকায় একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে হামলা চালায়। শরিফ্যা ডাকাতের নেতৃত্বে ৭-৮ জনের ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে লুটপাট করে।

এ সময় বাধা দিতে গেলে শরিফ তার আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন বাড়ির মালিক নুরুল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় দণ্ডবিধির ৩৯৬ ধারায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, প্রায় ৮-৯ বছর আগে মালয়েশিয়ায় অবস্থানকালে শরিফ, নিহতের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। সেই সময় থেকেই শরিফ ও নুরুল আমিনের মধ্যে শত্রুতার সূচনা হয়, যা পরিণত হয় এই ভয়াবহ হত্যাকাণ্ডে।

গ্রেফতারকৃত আহমদ শরিফ ওরফে শরিফ্যা ডাকাত পূর্ব নুরার ডেইলের ওমর মিয়ার ছেলে এবং তার সহযোগী রেজাউল করিম বাবুল রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নার ছৈয়দ আলমের ছেলে।

র‍্যাবের এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে শরিফ্যা ডাকাত এলাকায় আতঙ্কের নাম ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।

নিহত নুরুল আমিনের স্বজনরা জানান, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

বার্তা বিভাগ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় ভয়াবহ খুন ও ডাকাতি মামলার মূলহোতা ‘শরিফ্যা ডাকাত’ গ্রেফতার: অস্ত্রসহ আটক সহযোগী বাবুল

আপডেট সময় : ০৪:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫