ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

সমকামিতার অভিযোগে ডুয়েটের ৭ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: সমকামিতার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মঙ্গলবার পাঁচজন ও বৃহস্পতিবার আরও দুজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার হননি।

অধ্যাপক দাস বলেন, ১৯ জুলাই মধ্যরাতে কয়েক শিক্ষার্থী সমকামিতার অভিযোগ তুলে তাদের সহপাঠীদের আটক করে। এরপর ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে জানানো হয়।

তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে ২০ জুলাই অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমকামিতার অভিযোগে ডুয়েটের ৭ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ১২:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫