ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

‘জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকাল সোমবারের মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন নিয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এ ছাড়া অমীমাংসিত অন্য বিষয়েও আলোচনা হবে।

তিনি বলেন, ২০টি বিষয়ের মধ্যে এরইমধ্যে নোট অব ডিসেন্টসহ ১০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সাতটি বিষয়ে ঐক্যমত হয়নি। আর তিনটি বিষয়ে আলোচনা প্রস্তাব দেয়া হবে। আজকে সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে। আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে।

আলী রীয়াজ বলেন, যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশন সংলাপ শেষ করতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে’

আপডেট সময় : ০১:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫