ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

আ. লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি। এই পদযাত্রা দেশের একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণ-পরিষদের নির্বাচনের জন্য; যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ আগামীর সংবিধান নির্ধারণ করবে।’

রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘তরুণদের উদ্দেশ্যেই আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমেই সব শ্রেণির মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।’

এদিন পথসভায় তিনি নেত্রকোনার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীতে এনসিপি ক্ষমতায় গেলে এসব সমস্যা সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারী, প্রতীম সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান প্রমুখ।

এদিন দলটির পক্ষ থেকে জনদুর্ভোগ ও চলমান এইচএসসি পরীক্ষার কথা মাথায় রেখে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ. লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ

আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫