ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

এক প্রেমিকাকে নিয়ে ২ প্রেমিকের মারামারি!

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে নবাগত আহান পাণ্ডে এবং অনীত পড্ডা অভিনীত সিনেমা ‘সাইয়ারা’। ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। প্রেমের সেই সিনেমা দেখার পর হলের বাইরে এক তরুণীকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েন দুই তরুণ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটি সিনেমা হলে।

শুক্রবার (২৬ জুলাই) সেই ঘটনার একটি ভিডিও স্থানীয় সংবাদমাধ্যম ‘গোয়ালিয়র নিউজ লাইভ’-এর এক্স হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে। যা ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, সিনেমাহল চত্বরে দুজন একে অপরকে কিলঘুসি দিচ্ছেন। উপস্থিত দর্শকের অনেকে চেষ্টা করেও তাদের মারপিট থামাতে পারছেন না।

জানা গেছে, ওই দুই তরুণ একই তরুণীকে ভালোবাসেন। তা নিয়েই দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। যদিও ভিডিওতে কোনো তরুণীকে দেখা যায়নি।

ইতোমধ্যে ভিডিওটি পুলিশের নজরে এসেছে। গণমাধ্যমকে এক পুলিশ কর্মকর্তা বলেন, দুই তরুণকে শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক প্রেমিকাকে নিয়ে ২ প্রেমিকের মারামারি!

আপডেট সময় : ১১:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫