ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাঁচিতে চলন্ত ট্রেনে ধর্ষণ চেষ্টা করলেন ভারতীয় সেনাসদস্য, অত:পর গ্রেফতার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচীতে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুনশান রেলস্টেশনে দাঁড়ানো ট্রেনের মধ্যে ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছেন দেশটির এক সেনা সদস্য। অভিযুক্তকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

জানা গেছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঝাড়খণ্ডের রাঁচীর একটি রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় বসেছিলেন ওই তরুণী। শুনশান ছিল স্টেশন। ট্রেন আসে। তরুণী ট্রেনে ওঠামাত্র ৪২ বছরের এক সেনা সদস্য সেখানে উপস্থিত হন। অভিযোগ, তিনি ওই তরুণীকে টেনেহিঁচড়ে একটি ফাঁকা কামরায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কক্ষের ভিতর থেকে তরুণীর কান্না এবং চিৎকার শুনতে পেয়ে ছুটে যান আরপিএফ কর্মীরা। সেখান থেকে পালানোর সময় আটক করা হয় ওই সেনা সদস্যকে।

শনিবার রাঁচীর আরপিএফের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কর্মীদের দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করছিলেন। বেশ দৌড়ঝাঁপ করে তাকে আটক করেছে আরপিএফ। পড়ে গিয়ে চোট পেয়েছেন ওই সেনা সদস্য। আপাতত তিনি হেফাজতে আছেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পাঞ্জাবে পটীয়ালা রেজিমেন্টে কর্মরত তিনি। আরপিএফের এক কর্মকর্তা বলেন, ‘‘ট্রেনে সেনা বাহিনীর জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত সেগুলো পাহারা দিচ্ছিলেন। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।’’

তিনি আরও বলেন, ‘‘এক তরুণীর চিৎকার শুনে রেলওয়ে পুলিশ দৌড়ে যায়। এরপর তারা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে।”

গ্রেফতারকৃত সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করানো হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, ভুক্তভোগীর বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঁচিতে চলন্ত ট্রেনে ধর্ষণ চেষ্টা করলেন ভারতীয় সেনাসদস্য, অত:পর গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫