ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

গাজীপুরে উড়ালসেতুর নিচে ঘুমানোর বিরোধে যুবক খুন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় রাতে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়া’র চা ঘরের পাশে কয়েকজন যুবক ঘুমাতে যায়। চটের বিছানায় ঘুমানো নিয়ে বাকবিতণ্ডায় এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, রাতে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়া’র চা ঘরের পাশে কয়েকজন যুবক ঘুমাতে যায়। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তার হওয়া যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহত ও গ্রেপ্তার হওয়া সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে উড়ালসেতুর নিচে ঘুমানোর বিরোধে যুবক খুন

আপডেট সময় : ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫