ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঢাকায় আগামী শনিবার ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

ঢাকায় আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই সম্মেলন চলবে। দেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সম্মিলনের আয়োজন করা হয়েছে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। আয়োজকদের মতে, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মানোন্নয়ন এবং সমসাময়িক নানা সংকট নিয়ে ঐক্যবদ্ধ আলোচনা ও মতবিনিময়ের জন্য এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মিলনে নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্যকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদেরও সম্মিলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতিতে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ একটি ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ আলোচনা ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় আগামী শনিবার ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’

আপডেট সময় : ১১:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬