ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

সাংবাদিক তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন (জিএমপি) কমিশনার ড:নাজমুল করিম খান!!

মো:জয়,গাজীপুর
  • আপডেট সময় : ০৮:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

মো:জয়,গাজীপুর প্রতিনিধিঃ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। মঙ্গলবার বিকাল ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিহত তুহিনের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তিনি তুহিনের স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

জিএমপি কমিশনার বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড আমাদেরও ব্যথিত করেছে। আমরা শুরু থেকেই হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।” আমরা ৭ দিনের মধ্যে চার্জশিট সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ বিচার প্রাপ্তির নিশ্চয়তা দিতে চেষ্টা করবেন।

তুহিনের স্ত্রী মুক্তা বেগম এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জানান ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক।চিফ রিপোর্টার রেজাউল করিম রেজা,গাজীপুর জেলা প্রতিনিধি আদনান আখতার রাফি, মহাগরর প্রতিনিধি শরিফ ওমর টুটুল,বিশেষ প্রতিনিধি আখতার হোসেন, উল্লেখ্য, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত সপ্তাহে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ইতোমধ্যে এই ঘটনায় প্রধান আসামিসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও গাজীপুর রেঞ্জের এসপি কাজী আখতারও নিহত তুহিনের সন্তানদের পাশে দাঁড়ান এবং অভিভাবকত্ব গ্রহণের ঘোষণা দেন। জিএমপি কমিশনারের এই সহায়তা পরিবারটির প্রতি প্রশাসনের মানবিক অবস্থানকে আরও সুদৃঢ় করল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন (জিএমপি) কমিশনার ড:নাজমুল করিম খান!!

আপডেট সময় : ০৮:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫