ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

“আগে দল করলে জেলে যেতে হতো, এখন বহিষ্কার হতে হয়” — নির্বাচনী জনসভায় ডা. শহিদুল আলম

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

ছবি : হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ–আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম বলেছেন, “আগে যারা দল করত তারা জেলে যেত, আর এখন যারা দল করে তাদের বহিষ্কার করা হয়।” তিনি অভিযোগ করেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্দেশে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক বিএনপি নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে ফুটবল প্রতীকের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা বলেন, ফুটবল কোনো দলীয় প্রতীক নয়; এটি গরিব, অসহায় ও মেহনতি মানুষের প্রতীক। ফুটবলের জনপ্রিয়তা দেখে বিরোধী শিবির আতঙ্কিত হয়ে পড়েছে। তারা দাবি করেন, ডা. শহিদুল আলম দীর্ঘ ৩০ বছর ধরে বিনা টাকায় চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিএনপি করার কারণে তিনি চাকরি ও আরাম–আয়েশ ত্যাগ করে জেল–জুলুম সহ্য করেছেন। তবুও দল তাকে মূল্যায়ন করেনি।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন বলেন, কাজী আলাউদ্দিন নিজেকে “রূপকার” দাবি করে জনগণকে বিভ্রান্ত করছেন। তিনি কাকশিয়ালী সেতু নির্মাণের কৃতিত্ব নিজের বলে দাবি করলেও প্রকৃতপক্ষে সেটি উদ্বোধন করেছিলেন তৎকালীন বিএনপি যোগাযোগমন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে ১২ তারিখ সকালেই কেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান বলেন, তারা একজন “ভালো মানুষ” হিসেবে ডা. শহিদুল আলমকে সমর্থন দিয়ে মাঠে নেমেছেন।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, দল মূল্যায়ন না করলেও জনগণ ঠিকই তাকে মূল্যায়ন করেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, একটি ইসলামী দল “জান্নাতের টিকিট বিক্রি” করলেও নারী শ্রমিকদের প্রতি অসম্মানজনক আচরণ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিন। সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি আব্দুস সেলিম।

এর আগে বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শহিদুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“আগে দল করলে জেলে যেতে হতো, এখন বহিষ্কার হতে হয়” — নির্বাচনী জনসভায় ডা. শহিদুল আলম

আপডেট সময় : ০৮:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬