ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর হুমকি ও চাঁদা দাবির মামলা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: রাজবাড়ীতে প্রাণনাশ ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন ইটালি প্রবাসীর স্ত্রী। সোমবার (১৮ আগস্ট) বালিয়াকান্দি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলাটি করেন তিনি।

মামলার বাদী ইটালি প্রবাসী মাসুম শেখের পলি আক্তার। তার বাড়ি বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি বাজারে।

মামলায় আসামি করা হয় আটজনকে। ১ নম্বর আসামির নাম খন্দকার মশিউল আজম চুন্নু। তিনি বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব (বহিষ্কৃত)। অন্য আসামিরা হলেন খন্দকার শফিউল আলম শিপলু ও খন্দকার শোভন আরেফিন, এছাড়া অরো রয়েছেন নাজমুল হাসান বিপুল, সোহেল শেখ, মো. নান্নু বিশ্বাস, মো. মহসিন খান ও উজ্জ্বল দাস।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পলি আক্তারের স্বামী মাসুম শেখ দেশে ফিরে ১৫ আগস্ট জুম্মার পর বালিয়াকান্দি বাজারের পাশে তার বাবার কবর জিয়ারত করতে যান। এ সময় চুন্নুসহ উল্লিখিত আসামিগণ দেশি অস্ত্রসহ তার পথরোধ করে দাঁড়ায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে এসব আসামি ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি, রড, কাঠের মাটাম দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।

আহত অবস্থায় বিএনপি নেতা চুন্নু থানায় খবর দিয়ে আওয়ামী ট্যাগ লাগিয়ে গ্রেপ্তার করতে বলে। মাসুম শেখ ওসিকে বিস্তারিত জানানোর পর ওসি মামলা না নিয়ে আদালতে যেতে পরামর্শ দেন। আহত মাসুম শেখ প্রথমে বালিয়াকান্দি ও পরে ফরিদপুর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে আমলি আদালতের বিচারক মহসিন হাসান মামলা আমলে নিয়ে বলিয়াকান্দি থানায় এফ আই আর হিসাবে গ্রহণ করার আদেশ দেন।

অন্যদিকে সোমবার মামলা করার পাশাপাশি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মাসুম শেখকে হত্যা চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় আহত প্রবাসী মাসুম শেখ,তার স্ত্রী (মামলার বাদি) পলি আক্তার বক্তৃতা করেন।

মাসুম শেখ তার শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন দেখান এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের উপযুক্ত বিচার দাবি করেন। তিনি বলেন, আমি দীর্ঘ ১৪ বছর ইটালিতে বসবাস করি, আমার বড় ভাইও ২৫ বছর ধরে ইটালি থাকেন। আমরা এ দেশের রেমিট্যান্স যোদ্ধা। আমাদের কষ্টার্জিত অর্থ চাঁদাবাজদের হাতে বিলিয়ে দিতে পারি না। এর প্রতিকার চাই।

এ বিষয়ে বিএনপি নেতা অভিযুক্ত মশিউল আজম চুন্নু মোবাইল ফোনে জানান, তিনি আওয়ামী লীগ আমলে মিথ্যা মামলায় আমাদের ফাঁসিয়েছেন, হয়রানি করেছেন। এ কারণে এলাকার কিছু লোক তাকে মারধর করে থানায় সোপর্দ করে। চাঁবাজির কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ আমলে আমার ছেলের নামে মিথ্যা মামলা করে থানার মাধ্যমে আমার কাছ থেকে আট লাখ টাকা আদায় করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর হুমকি ও চাঁদা দাবির মামলা

আপডেট সময় : ০৪:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫