ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ‘ললিপপ’ জনি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

সাভারে জুলাই ছাত্রহত‍্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকরিচ‍্যুত সহকারি প্রক্টর মাহমুদুর রহমান জনি ওরফে ‘ললিপপ জনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরের দিকে সাভার পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তথ‍্য প্রযুক্তি ও সোর্স মারফত খবর পেয়ে সাভার থানার উপ-পরিদর্শক সামছুল আলমের নেতৃত্বে রাজফুলবাড়িয়াধীন পুলিশ টাউনে অভিযান চালিয়ে জনি ওরফে ললিপপ জনিকে গ্রেফতার করা হয়।

সে বৈষম্যবিরোধী ছাত্রহত‍্যা মামলার (৪৪[৮]২৪) আসামি বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত জনি’র গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদর থানার হারুয়া গ্রামে। তার পিতার নাম মোঃ মফিজ উদ্দিন।

সাভার থানার পরিদর্শক (ওসি) মোঃ জুয়েল মিঞা জানান, জনি উল্লেখিত হ‍ত‍্যা মামলার সন্ধিগ্ধ আসামি। তদন্তে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা পেয়ে তাকে খুঁজছিল পুলিশ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে তার অবস্থান জেনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার অপরাপর সহযোগীদের ধরতে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি। অভিযোগ আছে, ধৃত জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকাকালীন ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ‍্যসহনানা অনিয়মের সাথে জড়িত ছিলেন। এছাড়াও বিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর অমানুষিক নির্যাতন, হামলা ও থানা পুলিশকে ম‍্যানেজ করে মিথ‍্যা মামলা দিয়ে হয়রানি তার নিত‍্যনৈমত্তিক ঘটনা ছিল।

অবৈধ উপায়ে ত‍ৎকালীন আওয়ামী প্রশাসনের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ম‍্যানেজ করে প্রথমে শিক্ষক ও পরে সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেন জনি। তবে তিনি সাবেক ভিসি অধ্যাপক শরীফুল ইসলামের অনুসারী ছিলেন বলে জানা যায়।

ক‍্যাম্পাসে নারী কেলেঙ্কারি ও নানা অভিযোগে পরে স্থায়ীভাবে চাকরিচ‍্যুত হন এই জনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ‘ললিপপ’ জনি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫