ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নৌপথ বন্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের অবরোধ পরিকল্পনার জবাবে গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দিতে পারে ইরান—এমন আশঙ্কার মধ্যে উত্তেজনা কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অবরোধ তুলে নিয়ে আলোচনায় ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে রিয়াদ।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস উৎপাদনকারী দেশগুলোর দীর্ঘদিনের স্থিতিশীলতা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ইরানের বন্দর অবরোধ পরিকল্পনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন—ইরানের ওপর চাপ বাড়াতে অবরোধ আরোপ করলে তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে বিঘ্ন ঘটাতে পারে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ হয়ে গেলে লোহিত সাগর হয়ে তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনার লক্ষ্য ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা হলেও, এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে সংঘাত চলাকালে তেহরান গুরুত্বপূর্ণ নৌপথে প্রভাব বিস্তারের সক্ষমতা দেখিয়েছে, যা উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে।

যুদ্ধের মধ্যেও সৌদি আরব বিকল্প রুট ব্যবহার করে তেল রপ্তানি স্বাভাবিক রাখতে সক্ষম হলেও, হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকলে এবং বাব আল-মান্দেব প্রণালিও ঝুঁকিতে পড়লে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নৌপথ বন্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

আপডেট সময় : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬