ট্রাম্পকে নিয়ে মিম ও অনলাইন বিদ্রুপে ইরানের কূটনৈতিক প্রচারণা
- আপডেট সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে অনলাইন মিম ও ব্যঙ্গাত্মক কনটেন্টের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে ইরানের বিভিন্ন কূটনৈতিক হ্যান্ডেল।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করেছে, যেখানে ট্রাম্পকে অবরোধের মধ্যে জাহাজ চলাচল নিয়ে অনুরোধ করতে দেখা যায় বলে ব্যঙ্গ করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে এটিকে তার ‘জনপ্রিয় গান’ হিসেবে উল্লেখ করে পরিহাস করা হয়।
আরও এক পোস্টে ট্রাম্পকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ‘হতভাগা জলদস্যু’ হিসেবে চিত্রিত করা হয়েছে। সেখানে তাকে সমুদ্রের মাঝখানে আটকে থাকা অবস্থায় দেখানো হয়।
এছাড়া মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলও এই অনলাইন প্রচারণায় যুক্ত হয়ে ইরানি নৌবাহিনীর সক্ষমতা তুলে ধরে বক্তব্য দেয়। তারা দাবি করে, পারস্য উপসাগরে দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী নৌযানগুলো এখন প্রস্তুত রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে সক্ষম।
পোস্টের শেষ অংশে জনপ্রিয় বলিউড সংলাপ উদ্ধৃত করে ইঙ্গিত দেওয়া হয় যে, এটি কেবল শুরু এবং সামনে আরও বড় ঘটনা ঘটতে পারে।

























