ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। খবর সিএনএন’র।

খবরে বলা হয়, সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।”

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানান, প্রাথমিক ফরেনসিক প্রতিবেদনে দেখা গেছে, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি বিশেষ উদ্ধার ও পুনর্বাসন দল পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে তাদের অন্তত ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বৈদ্যুতিক ত্রুটিজনিত দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’-এর ওই দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না।

হার্মোসিলোর ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছিল কিনা, তাও তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫