আইপিএল সম্প্রচারে বাংলাদেশে আপাতত স্টার স্পোর্টসে বাধা নেই
- আপডেট সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে সরকারি নিষেধাজ্ঞা এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়নি। তবে অপারেটরদের মাধ্যমে স্টার স্পোর্টসের মাধ্যমে সম্প্রচার আপাতত বন্ধ করা হবে না। ফলে আজ থেকে শুরু হওয়া আইপিএল বাংলাদেশি দর্শকরা দেশীয় কোনো চ্যানেল না দেখলেও স্টার স্পোর্টসে সরাসরি উপভোগ করতে পারবেন।
জ্বালানি ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে দেশের বাইরে থাকায় সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও হয়নি। তথ্যমন্ত্রীও জানিয়েছেন, খেলাধুলাকে রাজনৈতিক নয়, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে এবং দেশি চ্যানেল চাইলে আইপিএল সম্প্রচারের অনুমতি পেতে পারে।
গত ৫ জানুয়ারি, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে পূর্বে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ অনিশ্চয়তার পর এবার অন্তত বিদেশি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে দর্শকদের জন্য সম্প্রচারের পথ খুলেছে।


























