ইসরায়েল দুই সপ্তাহের যুদ্ধবিরতি নাকচ, লেবাননে প্রযোজ্য নয়
- আপডেট সময় : ১১:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইসরায়েল, তবে স্পষ্ট করে জানিয়েছে যে এই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার চার ঘণ্টা পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ অবস্থান জানানো হয়।
পাকিস্তানি মধ্যস্থতাকারীরা দাবী করেছিলেন যে, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হবে, তবে ইসরায়েল সেই দাবি অস্বীকার করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ইংরেজিতে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরান যেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তার আরব প্রতিবেশী এবং বিশ্বের জন্য পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসবাদী হুমকি না হয়ে থাকে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকেও ইসরায়েল সমর্থন করে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় উল্লেখ করেছে, আসন্ন আলোচনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিন্ন লক্ষ্যগুলো অর্জনে ওয়াশিংটন ইসরায়েলকে প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে আশ্বস্ত করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল


























