ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

সিআইএকে ইমেইল করে মোদিকে হত্যার প্রস্তাব, বিহারে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ভারতের বিহার রাজ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ইমেইল পাঠিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার প্রস্তাব দেওয়ার অভিযোগে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত আমান তিওয়ারি বিহারের বক্সার জেলার আরারিয়া গ্রামের বাসিন্দা। গত বুধবার (৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। তার ল্যাপটপ ও একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে পুলিশ এবং তার বাড়ি সিলগালা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে পাঠানো ওই ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে হত্যার প্রস্তাব দিয়ে অর্থ দাবি করা হয়। ইমেইলে দাবি করা হয়েছিল, ২২ দিনের মধ্যে ওই কাজ সম্পন্ন করা সম্ভব।

বক্সারের পুলিশ সুপার শুভম আর্য জানান, গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে সিমরি থানায় একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আর্থিক উদ্দেশ্যে ইমেইল পাঠানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে আরও জানা গেছে, এটি তার প্রথম অপরাধ নয়। এর আগে ২০২২ সালে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুয়া ইমেইল পাঠানোর অভিযোগেও তিনি আটক হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আরও দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তের পরিবারের সদস্য ও সহযোগীদেরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিআইএকে ইমেইল করে মোদিকে হত্যার প্রস্তাব, বিহারে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬