সংবাদ শিরোনাম ::
জলঢাকায় মন্দিরের সামনে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৫:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় এক কালী মন্দিরের সামনে থেকে প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কৈমারী ইউনিয়ন-এর দোলাপাড়া সিংগীমারি শ্মশান মন্দির এলাকার সামনে এ ঘটনা ঘটে।
নিহত প্রভাত চন্দ্র রায় ওই এলাকার নীলকান্ত চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে তিনি কলাপাতা কাটতে বাড়ি থেকে বের হন, এরপর আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
সকাল ১০টার দিকে স্থানীয়রা কালী মন্দিরের সামনে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জলঢাকা থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নামজুম আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















