সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০১:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। এর আগে, সোমবার গভীর রাতে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস প্রামানিকের স্ত্রী রানী খাতুন (৪০) ও ছেলে ইমরান প্রামাণিক (১৮)। ইমরান বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সূত্রে জানা যায়, ইমরানের সাথে একই গ্রামের মরহুম খোকা মিয়ার ছেলে হাসান (১৭) বসবাস করত। ঘটনার পর থেকে হাসান নিখোঁজ রয়েছে।
ইদ্রিস প্রামানিকের মেয়ে ইলা প্রামাণিক বলেন, ‘আমার মা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
শিবগঞ্জ ও সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ‘হত্যার রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে আমরা কাজ করছি।’




















