ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে দেশের মানুষ: জাহিদ হোসেন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত যৌথ কর্মীসভায় তিনি একথা বলেন। ডা. জাহিদ বলেন, জরিপ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করবেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য জরিপ করে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করবে।

তিনি আরও বলেন, পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে বলে সমতলে ষড়যন্ত্র হবে না, এটা ভাবার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারীরা সবসময় বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। দেশের ভেতর থেকেও করবে, বাইরে থেকেও করবে। এ সময়, কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যেন গণতন্ত্রের পথকে রুখতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে দেশের মানুষ: জাহিদ হোসেন

আপডেট সময় : ০৬:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫