ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভভস্মীভূত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

আশুলিয়ার জিরানী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে গেছে অন্তত ১৭টি দোকান। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সারাবো ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণ করতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব কুমার চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের মোট পাঁচটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল মুদি দোকান, জুতার দোকান, কাপড়ের দোকান, টিনের দোকান ও লাইব্রেরি। সামি লাইব্রেরির মালিক আনোয়ার হোসেন জানান, আমার দোকানে এক কোটি টাকার বেশি বই ও মালামাল ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া কেরু বেপারী মার্কেটের কাপড় ব্যবসায়ী ইমরুল, লিজু মোল্লা, মঞ্জু, জুতা ব্যবসায়ী আব্দুস সবুর ও আরিফের দোকানেও আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকান সাজিয়েছিলেন। এখন তারা নিঃস্ব হয়ে গেছেন।

দোকান মালিকরা জানিয়েছেন, রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি ফিরে যান। কিছু সময় পরেই বাজারে আগুনের খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন, পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রণব চৌধুরী আরও বলেন, আগুনে প্রাথমিকভাবে দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভভস্মীভূত

আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫