ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

আদরের রাজকন্যা, সবসময় তোমায় ভালোবাসি : শাবনূর

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন পর্দায় নিয়মিত নন। দেশ থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে থিতু হয়েছেন। তবে মাঝে মধ্যে দেশে ফেরেন এবং তখন সহকর্মীদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠেন। তার সঙ্গে অস্ট্রেলিয়ায় বোন ঝুমুরও থাকেন।

এ অভিনেত্রী বোনের মেয়েকে নিজ সন্তানের মতোই ভালোবাসেন। তাই তো এবার সোশ্যাল মিডিয়ায় বোনের মেয়েকে নিজ মেয়ে বলে সম্বোধন করলেন শাবনূর। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বোনের মেয়েকে শুভেচ্ছ জানিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার শুভেচ্ছা পোস্টেই নিজ মেয়ে সম্বোধন করেছেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে বোনের মেয়ের জন্মদিন উদযাপনের কয়েকটি ছবি পোস্ট করেন শাবনূর। তাতে দেখা যায়, এবার ১৪-তে পা দিলেন বোনের মেয়ে। এতে তাদের দু’জনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। বোনের মেয়ের পাশে বিশেষ পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রীও।

ঢালিউড তারকা ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা। তোমার জন্মদিনে আমার একটাই কামনা, যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’

এদিকে শাবনূরের এই পোস্ট নজর এড়ায়নি নেটিজেনদের। তারা মন্তব্যের ঘরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ আবার দু’জনের ফ্রেমবন্দির প্রশংসা করছেন।

এরই প্রেক্ষিতে মন্তব্যের ঘরে এ অভিনেত্রী পাল্টা লিখেছেন, ‘আমাদের ছোট মা মণি চোখের পলকে বড় হয়ে যাচ্ছে। সময় কত দ্রুত চলে যায়। সবাই তার জন্য দোয়া করবেন, যেন সে সবসময় সুস্থ, সুখী ও সফল থাকে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আদরের রাজকন্যা, সবসময় তোমায় ভালোবাসি : শাবনূর

আপডেট সময় : ০৫:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫