ঘোড়াঘাটে সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে রোগী
- আপডেট সময় : ০৮:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে গোখরা সাপের ছোবলে খেয়ে
চিকিৎসার জন্য আসেন সুধাংশু শীল (৫০) নামের এক ব্যক্তি। তবে আশ্চর্যের বিষয়
হলো, ছোবল দেওয়া সেই সাপটিকে একটি পলেথিনের ব্যাগে ভরে সঙ্গে করে নিয়ে
হাসপাতালে হাজির হন স্বজনরা। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত পর্যšত্ম উপজেলা স্বাস্থ্য
কমপেস্নক্সে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত করেছেন দায়িত্ব থাকা ডা: আহসান
হাবীব। এর আগে গেল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বুলাকীপুর
শালিকাদহ এলাকায় এ ঘটনা ঘটে। সুধাংশু পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা কবলি
পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন নরসুন্দর। সঠিক চিকিৎসা ও
প্রজাতি শনাক্তে সহায়তার জন্য সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন বলে
জানান স্থানীয়রা। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডা:
আহসান হাবীব জানান, গেল রোববার সন্ধ্যায় জরম্নরি বিভাগে একজন রম্নগী
আসেন। সেসময় তাঁরা জানায়, রম্নগীকে সাপে কামড়িয়েছে। আমারও দেখে তাই
মনে হয়েছে। পরে বাহিরে এসে দেখি তাঁরা পলিথিনে ব্যাগের মধ্যে ভরে সাপটিকে
এনেছে। সাপটি গোখরা সাপ ছিল। সাপে কামড় দিলে রম্নগী যে লক্ষণ গুলো হয়
যেমন চোখ মেলাতে পারছিলেন না, অস্পষ্ট কথা বলছিলে, মানুষ চিনতে পারছিলেন
না, ঘাড় সোজা করতে পারছিলেন না, শ্বাস কষ্ট হচ্ছিল, পালস এবং অক্সিজেন
স্যাচুরেশন কমছিল এবং কামড়স্থান অনেকটা ফুলে গিয়েছিল। নিশ্চিত হওয়ার পরপরই
এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরম্ন করা হয় এবং এক ঘন্টা পরই ওই ব্যক্তি সবাইকে
চিনতে পারে এবং উঠে বসেন। স্থানীয় বাসিন্দা তরম্নণ শীল জানান, ঘটনার দিন
সন্ধ্যায় কাজ করা শেষে বাড়ি ফেরার জন্য শালিকাদহ নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা
করছিলেন সুধাংশু সহ কয়েকজন এলাকাবাসী। এ সময় তার বাম হাতের বগলের নীচে
একটি ছাতা ছিল। হঠাৎ একটি সাপ ছাতার মধ্যে থেকে বের হয়ে তার হাতে কামড়
দেয়। পরে স্থানীয়রা সাপটি ধরে ব্যাগে মধ্যে ভরে নেই এবং দ্রম্নত সুধাংশু কে
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসা হয়।




















