ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে : মেঘনা আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেঘনা আলম। চলতি বছর ৯ এপ্রিল রাতে তাকে রাজধানীর নিজ বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন ১০ এপ্রিল রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। নির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

পরে চাঁদাবাজি মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে এই মডেল এপ্রিলের ২৮ তারিখ জামিন পান।

এর পর থেকে আলোচিত এই মডেল সামাজিক মাধ্যমে নানা ইস্যুতে সরব থাকছেন। আজ এক ফেসবুক পোস্টে বললেন, ‘সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে।’

পোস্টের শুরুতেই মেঘনা আলম বলেন, ‘যেসব মূর্খ, গুজব প্রচারকারী, দুর্নীতিবাজ, চরিত্রহীন টাকার জন্য নিজের দেশের ইমেজ ও নাগরিকের ইমেজ বিক্রির চক্রান্তকারী, প্রভুর দোষ লুকাতে মেঘনা আলমকে আওয়ামী দোসর হিসেবে বানোওয়াট উপস্থাপন করার চেষ্টা করেছে, তাদের জন্য এক বালতি সমবেদনা।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে এ রকম ঘনিষ্ঠ ছবি কোনো আওয়ামী নেতার নেই, একসঙ্গে কোথাও মিট করা, বিদেশ ভ্রমণ করার হিসাব ও প্রফেসর ইউনূস ছাড়া আর কারো সঙ্গে নেই। সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে, বাস্তবে বামপন্থী আন্তর্জাতিক রাজনৈতিক স্বনামধন্য লিডারদের পরিবারের মেয়ে হয়েও আমি সারা পৃথিবীর সঙ্গে প্রফেসর ইউনূসের হয়ে লড়াই করেছি।’

মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর মুকুট অর্জন করেন এবং একই বছর বাংলাদেশকে মিস আর্থ ২০২০ প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন।

তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে : মেঘনা আলম

আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫