ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

কারাগারে বন্ধুকে গাঁজা দি‌তে গি‌য়ে নি‌জেই কারাগারে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: পটুয়াখালী জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ধরা খেলেন জিয়াউর রহমান জিয়া (৩৫)। তাকে যেতে হয়েছে কারাগারে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে পটুয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

জিয়াউর কলাপাড়া উপজেলার সুলতানগঞ্জ গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

জানা গেছে, কারাগারের বন্দীদের সঙ্গে দেখা করার ঘরে প্রবেশের সময় তল্লাশিতে জিয়াউরের হাতের মুঠোয় কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেন।

পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, কারারক্ষীদের সতর্ক নজরদারির কারণেই মাদকসহ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কারাগারে বন্ধুকে গাঁজা দি‌তে গি‌য়ে নি‌জেই কারাগারে

আপডেট সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫