সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ইরাকে নাগরিকদের দেশ ত্যাগের জন্য সতর্ক করছে
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইরাকি দূতাবাস। দূতাবাস জানায়, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দেশজুড়ে বিশেষ করে কুর্দি অঞ্চল, মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র সম্পর্কিত লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ইরাকে আকাশপথে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার ঝুঁকি এখনো রয়েছে, ফলে দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। তাই যারা দেশ ছাড়তে চান, তাদেরকে বিমানপথের পরিবর্তে জর্ডান, কুয়েত, সৌদি আরব বা তুরস্ক হয়ে স্থলপথে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাগদাদে মার্কিন দূতাবাস বা এরবিলে থাকা কনস্যুলেটে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।


























