ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলার আশঙ্কা: সৌদি আরব ছাড়তে মার্কিন কর্মীদের নির্দেশ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি নয় এমন মার্কিন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করা সাধারণ মার্কিন নাগরিকদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার আশঙ্কা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদী হামলা, দেশত্যাগে বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত আইনগত সীমাবদ্ধতা।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটন–এর মধ্যে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী, যার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে আরেকটি সামরিক অভিযান শুরু করে ইসরাইল, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন।

এসব হামলার পাল্টা জবাব হিসেবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। গত এক সপ্তাহে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি, মার্কিন দূতাবাস এবং তেলের স্থাপনাগুলো লক্ষ্য করে কয়েক দফা হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের হামলার আশঙ্কা: সৌদি আরব ছাড়তে মার্কিন কর্মীদের নির্দেশ

আপডেট সময় : ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬