ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন: তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তুরস্ক তা কখনো ক্ষমা করবে না এবং প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নেবে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র দু’বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে—প্রথমবার ৪ মার্চ এবং দ্বিতীয়বার ৯ মার্চ। ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তুর্কি বাহিনী উভয়বারই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

সোমবার অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর এরদোগান পেজেশকিয়ানকে ফোন করে বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তুরস্কের ক্ষয়ক্ষতির ঝুঁকি সৃষ্টি হয়েছে। তিনি প্রতিবেশী দেশগুলোতে হামলাকে ‘বেআইনি হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, আঙ্কারা কখনো এমন কার্যক্রম অনুমোদন করবে না এবং এ ধরনের হামলা করলে দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রীর নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট।

জবাবে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি, তবে বিষয়টি তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানি ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন: তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সতর্কবার্তা

আপডেট সময় : ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬