বেলাবোতে আহসান হাবীব বিপ্লবকে রাজনৈতিক উপদেষ্টা নিয়োগে আনন্দ-উচ্ছ্বাস।
- আপডেট সময় : ১০:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
নরসিংদীর বেলাবো উপজেলায় আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে বেলাবো উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব-কে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায়।
জানা যায়, বেলাবো-মনোহরদী আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, এলাকার জীবন্ত কিংবদন্তি, বীর মুক্তিযোদ্ধা এবং মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়ের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আহসান হাবীব বিপ্লবকে মনোনীত করা হয়েছে।
এ নিয়োগে বেলাবো উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, আহসান হাবীব বিপ্লবের অভিজ্ঞতা, দক্ষতা ও জনসম্পৃক্ততা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলার জনগণের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে এবং লাল গোলাপের শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বেলাবো উপজেলার উন্নয়ন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।


























