ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

হরমুজে অবরোধের মধ্যেও বাণিজ্যিক জাহাজ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলা পত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

মার্কিন অবরোধের প্রথম পূর্ণ দিনে অন্তত তিনটি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়ে উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে বলে শিপিং ডাটা থেকে জানা গেছে। এসবের মধ্যে অন্তত দুটি জাহাজ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ওই দিন প্রণালি অতিক্রম করা জাহাজগুলো ইরানের কোনো বন্দরের দিকে না যাওয়ায় সরাসরি অবরোধের আওতায় পড়েনি। অবরোধের পর পানামা পতাকাবাহী ‘পিস গালফ’ নামের একটি মাঝারি আকারের ট্যাংকার সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের দিকে গেছে। জাহাজটি সাধারণত ইরানি ন্যাফথা পরিবহন করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে সরবরাহ করে, যা পরে এশিয়ায় রপ্তানি করা হয়।

এছাড়া ‘মুরলিকিশান’ ও ‘রিচ স্টারি’ নামের দুটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারও এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে। এর মধ্যে ‘মুরলিকিশান’ ইরাক থেকে জ্বালানি তেল লোডের পরিকল্পনায় রয়েছে, আর ‘রিচ স্টারি’ প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল বহন করছে এবং এটি চীনা মালিকানাধীন একটি জাহাজ।

বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এর নিরাপত্তা ও চলাচল বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত আসে।

পরিস্থিতি উত্তপ্ত হলেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো খোলা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরমুজে অবরোধের মধ্যেও বাণিজ্যিক জাহাজ চলাচল

আপডেট সময় : ০৬:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬