ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বাউল শিল্পীর গলা ধরা মানে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা: নীলা ইসরাফিল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, ইউনেস্কো ২০০৮ সালে বাউল সঙ্গীতকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ স্বীকৃতি দিয়েছে। আমার এই দেশে বাউল শিল্পীর গলা ধরা মানে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা। সেই কাজটাই আপনারা করলেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। নীলা ইসরাফিল বলেন, আপনারা কেন একজন বাউল শিল্পীকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন? সে কি অপরাধ করেছে? সে বলেছে, ইতিমধ্যে মাজার ভাঙা হয়ে গেছে। যেহেতু সামনে নির্বাচন, এখন মাজার ভাঙছে না, সামনে এরকম ঘটনা আরো ঘটতে পারে। সুতরাং আমরা স্বাধীনভাবে যেন গান গাইতে পারি, যে দল আমাদেরকে স্বাধীনভাবে সঙ্গীত চর্চা করতে দিবে, আমরা তাদেরকে ভোট দিব। সেটা কি ধর্ম অবমাননার মধ্যে পড়ে?

নীলা বলেন, জামায়াতে ইসলামী যেভাবে মব সৃষ্টি করছে বাংলাদেশে ড. ইউনূস সিটে বসে চুপচাপ দেখছে।

সে মব সৃষ্টিকারের প্রধান নায়ক। এই যে মব সৃষ্টি হচ্ছে এটা নিয়ে সে কথা বলছে না। সে বিদেশ নিয়ে পড়ে আছে। অথচ জামায়াতে ইসলামী কী করে যেখানে সেখানে যাকে পাচ্ছে ধরে মারছে? নীলা আরো বলেন, আমার এই দেশে লালনের জন্ম হয়েছে, আমার এই দেশে লালন চর্চা হয়।

আমার দেশে হাসন রাজার জন্ম হয়েছে। আমার এই দেশে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে। আমরা এখনও যদি যুদ্ধ করতে যাই, এখনও যদি আন্দোলন করতে যায়— তাদের কথায়, তাদের লিখনীতে, তাদের কাবিতায়, তাদের গানে, তাদের ছন্দে— আমরা অনুপ্রাণিত হই। আমরা তাদের তালে তালে আন্দোলনগুলো করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউল শিল্পীর গলা ধরা মানে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা: নীলা ইসরাফিল

আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫