ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে ল্যান্ডফিলে প্রবাসী বাংলাদেশি আমিন মিয়ার মৃত্যু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

মালদ্বীপের থিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে কর্মরত অবস্থায় ২৪ বছর বয়সি প্রবাসী বাংলাদেশি আমিন মিয়া মারা গেছেন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩২ বছর বয়সি শ্রীলঙ্কান নাগরিক হেশান মাদুরাঙ্গা দিশানায়েকে মেনিকাকে। প্রাথমিক ১০ দিনের রিমান্ড ৪৫ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হেশান খননকারী যন্ত্র (এক্সক্যাভেটর) চালু রেখে আমিন মিয়াকে একাধিক আঘাত করেছেন। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য অনুযায়ী, যন্ত্রটি ভুলভাবে পরিচালনার কারণে আমিন মিয়ার মৃত্যু হয়েছে। হেশান ওই প্রতিষ্ঠানে অবৈধভাবে কর্মরত ছিলেন এবং মৃত্যুর দিনই মালদ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিলেন।

মালদ্বীপ প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিহত আমিন মিয়া মালদ্বীপের ওয়েস্ট ম্যানেজমেন্ট করপোরেশনে (ওয়ামকো) ছয় মাস ধরে কাজ করছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মালদ্বীপে ল্যান্ডফিলে প্রবাসী বাংলাদেশি আমিন মিয়ার মৃত্যু

আপডেট সময় : ১২:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬