মধ্যপ্রাচ্যে উত্তেজনা: কুয়েতে মার্কিন দূতাবাসের সব কার্যক্রম স্থগিত
- আপডেট সময় : ০৩:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে নিয়মিত ও জরুরি—উভয় ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সংঘাতের জেরে গত সপ্তাহান্তে বেশ কয়েকটি বড় সামরিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইরানের একটি হামলায় অন্তত চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন।
এর পর সোমবার (৩ মার্চ) কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনী এ ঘটনাকে ‘ফ্রেন্ডলি ফায়ার’—অর্থাৎ নিজেদের ভুলবশত চালানো আক্রমণ—হিসেবে উল্লেখ করেছে।
নিরাপত্তা ঝুঁকি ও সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ওয়াশিংটন কুয়েতে কূটনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: আলজাজিরা।


























