ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান শেষ অস্ত্র পর্যন্ত প্রতিরোধ চালাবে: রাষ্ট্রদূত জলিল রহিমি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, ইরান কোনোভাবেই আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না এবং তাদের প্রতিরোধ যুদ্ধ শেষ অস্ত্র পর্যন্ত চালিয়ে যাবে। বুধবার (৪ মার্চ) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমেরিকা ও ইসরাইল আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করছে এবং ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে।

রহিমি আমেরিকাকে ‘মহাশয়তান’ উল্লেখ করে বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুদ্ধের বিভীষিকায় পালিয়ে যাননি, বরং জনগণের পাশে থেকে সাহসের পরিচয় দিয়েছেন। তিনি অভিযোগ করেন, খামেনি যখন শহীদ হন, তখন আমেরিকা কাপুরুষের মতো আক্রমণ চালিয়ে হত্যা করেছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাহরাইন, সৌদি আরব, দুবাই ও কাতারে অবস্থিত আমেরিকান ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত ৮০০ নিরীহ ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন।

রহিমি বাংলাদেশের জনগণের সমর্থন এবং সরকারের প্রকাশিত বিবৃতির প্রশংসা করেছেন। তিনি নিশ্চিত করেছেন, ইরান সর্বশেষ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখবে এবং আক্রমণকারীদের বিরুদ্ধে শক্তিশালী জবাব দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরান শেষ অস্ত্র পর্যন্ত প্রতিরোধ চালাবে: রাষ্ট্রদূত জলিল রহিমি

আপডেট সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬